২৪ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): সরকার জনগণের জন্য ২১ কোটি ডোজ ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। এমনটাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেছেন, আগামী বছর নাগাদ এগুলো পর্যায় ক্রমে দেশে আসবে। তিনি বলেন, এ পর্যন্ত প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ ভ্যাকসিনের আওতায় এসেছেন।
শনিবার বিকেলে বেসরকারি মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান। তিনি ভার্চ্যুয়ালি সভায় যুক্ত হন। কথা বলেন কোভিড-১৯ সংক্রমণের ঊর্ধ্বগতি প্রতিরোধ, অক্সিজেন সংকট, হাসপাতালের সুযোগ সুবিধা ও শয্যা সংখ্যা বৃদ্ধি প্রসঙ্গে।
তিনি জানান, বর্তমানে চীনের ৩ কোটি, কোভ্যাক্সের ৭ কোটি, রাশিয়ার ১ কোটি, অ্যাস্ট্রেজেনেকার ৩ কোটি ও জনসনের ৭ কোটি টিকা আসবে। এসব ভ্যাকসিন এলে দেশের ৮০ ভাগ মানুষকে দেয়া যাবে।
আরও পড়ুন: করোনা টিকা নেয়ার বয়সসীমা কমছে
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগস্টের মধ্যে ৪০টি হাসপাতালে অক্সিজেন জেনারেটর বসবে। এরপর আর অক্সিজেনের সংকট হবে না।
স্বাস্থ্যমন্ত্রী/এএমএম/আরএম















Leave a Reply