জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেফতার

২৮ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক, চাঁপাইনবাবগঞ্জ):  গোপন বৈঠক চলাকালে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ২০ নেতা কর্মীকে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জ মডেল থানা পুলিশ। নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চলাকালে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়েছে।

মডেল থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকায় নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক করছিল ওই ২০ জন। খবর পেয়ে রাত ১২টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ।

আরও পড়ুন: রাষ্ট্রক্ষমতা দখল করতে মাদরাসা ছাত্রদের ব্যবহার করা হয়েছিল

সদর মডেল থানার এসআই অমিত পাণ্ডে বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন। এই মামলায় আদালত তাদের জেলহাজতে পাঠায়।

গ্রেফতার/আরএম/কিউটি

http://artnewsbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *