২৯ জুলাই ২০২১ (নিউজ ডেস্ক): করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর বিধি-নিষেধ আরোপ করেছে। এই বিধি-নিষেধের আওতায় সব প্রকার কল-কারখানা বন্ধ রয়েছে। এই অবস্থায় কোনও শ্রমিক ছাঁটাই এবং লে-অফ ঘোষণা না করতে মালিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আরএমজি এবং নন আরএমজিসহ সব প্রকার শিল্প এবং কল-কারখানা মালিক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি এ অনুরোধ জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, করোনা মহামারী শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের জন্য দুযোর্গ। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সবাই মিলে একসাথে এই দুর্যোগ মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে।
বেগম মন্নুজান সুফিয়ান/এসকেএম















