সৌদি আরব ভ্রমণ করতে পারবেন ভ্যাকসিন গ্রহণকারী পর্যটকরা

৩০ জুলাই ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): টিকার ডোজ সম্পন্ন করেছে এমন বিদেশী পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে সৌদি আরব।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

মহামারি করোনা ভাইরাসের কারণে ১৭ মাস বন্ধ থাকার পর শুক্রবার দেশটির পর্যটন মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। আগামী ১ আগস্ট থেকে এ ঘোষণা কর্যকর হবে।

মন্ত্রনালয় জানায়, সৌদি সরকার অনুমোদিত ফাইজার, অ্যাস্ট্রোজেনেকা, মডার্না, জনসনের ভ্যাকসিন গ্রহনকারীরা ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ছাড়াই’ সৌদিতে প্রবেশ করতে পারবে। তবে পূর্ববর্তী ৭২ ঘন্টার মধ্যে তাদের পিসিআর কভিড-১৯ টেস্টে করোনা নেগেটিভ প্রমাণ থাকতে হবে।

তবে যে কেউ যে কোন সময় ওমরায় যেতে পারেন। যা প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসলিমকে আকৃষ্ট করে।

সৌদি আরবে ৫ লাখ ২৩ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারাগেছে ৮ হাজার ২১৩ জন।

সৌদি আরব/এসকেএম