১ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক, চট্টগ্রাম): মাত্র চার মাস আগে লাল শাড়ি পরে বিয়ে হলো। চার চারমাসের মাথায় সাদা কাফন পরে যেতে হচ্ছে কবরে। এমনটাই ঘটলো তরুণী মাইমুনা মাহির জীবনে। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে ঝুলন্ত অবস্থায়।
শনিবার রাতে মীরসরাইয়ের সাহেরখালী ইউনিয়নে অপমৃত্যু হয় মাত্র ১৯ বছর বয়েসি মাহির। ৬ নাম্বার ওয়ার্ডের ভোরেরবাজার এলাকার বেলু ড্রাইভারের বাড়িতে থাকতেন মাহি। পড়তেন নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি দ্বিতীয় বর্ষে। ছিলেন মানবিক বিভাগের শিক্ষার্থী।
মাহির বাবা নিজামউদ্দিন। মৃত। তাদের বাড়ি উপজেলার ১২ নাম্বার খৈয়াছরা ইউনিয়নের নিজতালুক গ্রামে।
জানা গেছে, বেলু ড্রাইভার বাড়ির ইউনুস মিয়ার ছেলে ইকবাল হোসেন রিপনের সাথে চার মাস আগে বিয়ে হয় মাহির। কলেজে তার পড়াশোনা করা পছন্দ করতেন না শাশুড়ী। এ কারণে কিছুদিন আগে স্বামীকে নিয়ে আলাদা হয়ে যান মাহি।
মীরসরাই থানার ওসি মুজিবুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে রাত ১২টার দিকে তিনি ঘটনাস্থলে যান। মরদেহ উদ্ধার করে তা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রতিবেদন পেলে জানা যাবে, এটি আত্মহত্যা, নাকি হত্যা।
এদিকে, মাহির স্বামী রিপন দাবি করেছেন, সন্ধ্যার পর তিনি বাড়ি ফিরে দেখেন দরজা খোলা। ভেতরে গিয়ে মাহিকে ঝুলন্ত অবস্থায় খেতে পান।
অন্যদিকে, মাহির বোন রাজিয়া সুলতানার অভিযোগ, মাহিকে নিয়মিতই তার শাশুড়ী বকাঝকা করতেন। শনিবারও করেছেন। এ কারণেই সে আত্মহত্যা করেছে।
রাজিয়া এই ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন। জানিয়েছেন, তারা আত্মহত্যার প্ররোচনার দায়ে মামলা করবেন।
অপমৃত্যু/টিটি/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:














Leave a Reply