ক্ষমা চাইলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

০২ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, নিউজিল্যান্ড): প্রায় ৫০ বছর পর প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে অভিবাসীবিরোধী অভিযান নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইল নিউজিল্যান্ড।

রোববার অকল্যান্ডের টাউনহলে ভরা সমাবেশে ক্ষমা চান দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরর্ডান।

একইসাথে ওই অঞ্চলের শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে বৃত্তি দেয়ার ঘোষণাও দেন তিনি।

জাসিন্ডা বলেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষ এখনও এ নিয়ে ভুগছে। সেই ভয়াবহতা এখনও তাদের কাঁদিয়ে বেড়ায়।

দেশটির সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, জাসিন্ডার ক্ষমা প্রার্থনার এই অনুষ্ঠানে অংশ নেন কয়েকশ’ মানুষ। সরকারি কর্মকর্তাদের সাথে সেখানে উপস্থিত ছিলেন ভুক্তভোগী একাধিক পরিবার এবং যারা এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাও।

জাসিন্ডা আরর্ডান/এসকেএম