০৩ আগস্ট ২০২১ (স্পোর্টস ডেস্ক): অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয় পেল বাংলাদেশ। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারায় মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এ জয়ে সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করে বাংলাদেশ।
বাংলাদেশ বিপক্ষে ১৩২ রানের তার্গেট তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। মেহেদি হাসানের স্পিনে বোল্ড হয়ে ফিরেন অস্ট্রেলিয়ান ওপেনার অ্যালেক্স কেরি।
দলীয় ১০ রানে নাসুম আহমেদের বলে স্টাম্পিং হয়ে ফেরেন অন্য ওপেনার জশ পিলিপ। মেহেদির মতো সাকিব আল হাসান ও প্রথম বলে সাফল্য পান। তার বলে বোল্ড হয়ে ফেরেন মায়েস হেনরিক্স।
২ দশমিক ১ বলে দলীয় ১১ রানে ৩ উইকেট হারানোর পর অধিনায়ক ম্যাথু ওয়েডকে সাথে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন মিসেল মার্শ।
চতুর্থ উইকেটে ৩৮ রানের জুটি গড়ে নাসুম আহমেদের দ্বিতীয় শিকার হন অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েড। সাজ ঘরে ফেরার আগে ২৩ বলে মাত্র ১৩ রান করেন তিনি।
এর পর ১৫ দশমিক ৩ ওভারে দলীয় ৮৪ রানে আউট হলে দলের দলের হাল আর কেউ ধরতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ১০৮ রানে অলআউট হয়ে অস্ট্রেলিয়া।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত ২০ ওভার ৭ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করে বাংলাদেশ।
ক্রিকেট/এসকেএম















