শপথ নিলেন ইরানের নতুন প্রেসিডেন্ট

০৬ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ইরান): ইরারেন নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় তার শপথ গ্রহন অনুষ্ঠান শুরু হয়। খবর: বিবিসি।

ইরানের সংবিধানের ১২১ নম্বর অনুচ্ছদ অনুযায়ী নির্বাচিত প্রেসিডেন্ট রাইসি দেশটির জাতীয় সংসদে শপথ গ্রহণ করেন।

এ সময় সংসদ ভবনে ইরানের বিচার বিভাগের প্রধান, সংসদ স্পিকার, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংসদ সদস্যদের পাশাপাশি বিশেষজ্ঞ পরিষদের সদস্যবৃন্দ ও বিচার বিভাগের প্রধান উপস্থিত ছিলেন। এছাড়া, বিদায়ী প্রেসিডেন্ট হাসান রুহানিও রীতি অনুযায়ী রাইসির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং এরপর পবিত্র কুরআন তেলাওয়াত অনুষ্ঠিত হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ এবং তার বক্তব্যের পর বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসেনি এজেয়ি বক্তব্য রাখেন। তার বক্তব্যের শেষে শপথ গ্রহণ করেন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।

এর আগে ইরানের সংসদ স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বিদেশি অতিথিদের অভ্যর্থনা জানান। বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের ৭৩টি দেশের অন্তত ১১৫ জন রাষ্ট্রীয় অতিথি প্রেসিডেন্ট রাইসির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন।

ইব্রাহিম রাইসি/এসকেএম