জ্যাকব জুমা হাসপাতালে

০৬ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, আফ্রিকা): শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়েছে।

শুক্রবার তাকে হাসপাতালে ভর্তির বিষয়টি জানিয়েছে দেশটির সংশোধনমূলক সেবা বিভাগ। খবর: রয়টার্স।

এদিকে জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে এক টুইটে বলা হয়, দেশটির সাবেক প্রেসিডেন্টকে বার্ষিক নিয়মমাফিক স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেয়া হয়েছে। এতে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

উল্লেখ্য, দুর্নীতির মামলা চলাকালে আদালত অবমাননার দায়ে গত ২৯ জুন জুমাকে ১৫ মাসের কারাদণ্ড হয়। দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ আদালতের দেয়া ওই রায়ে জুমাকে স্বেচ্ছায় পুলিশে ধরা দিতে পাঁচ দিনের সময় বেঁধে দেয়া হয়েছিল। পরে আত্মসমর্পণ তিনি করলে তাকে কারাগারে নেয়া হয়।

জ্যাকব জুমা/এসকেএম