৭ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন বীর মুক্তিযোদ্ধা ডক্টর গাজী সালেহ উদ্দিনের দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার সকালে এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের আত্মার শান্তি কামনা করেন। তিনি প্রয়াতের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ডক্টর গাজী সালেহ উদ্দিন শুক্রবার রাত ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধের চলচ্চিত্র নিয়ে বিভ্রান্তি
স্মর্তব্য, ডক্টর সালেহ উদ্দিনের বাবা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ হন। আল বদর বাহিনী তবাসা থেকে তুলে নিয়ে যাওয়ার পর তিনি আর ফিরে আসেননি।
ডক্টর গাজী সালেহ উদ্দিনরা তিনভাই মুক্তিযুদ্ধে অংশ নেন। তারা অসম সাহসিকতায় চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে বেশ কয়েকটি গেরিলা যুদ্ধে অংশ নেন।
শোক/এএমএম/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:














