নাটোরে যাত্রী নিয়ে উল্টে গেল পিকআপ

০৮ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক, নাটোর): নাটোরের গুরুদাসপুরে যাত্রী নিয়ে একটি পিকআপ উল্টে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৬ জন।

রোববার দুপুর ২ টায় গুরুদাসপুর উপজেলার কাছিকাটা মোড় এলাকার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে নাটোরের বনপাড়া এলাকা থেকে ১১ জন যাত্রী নিয়ে পিকআপটি ঢাকায় যাচ্ছিল। গুরুদাসপুর উপজেলার কাছিকাটা মোড় এলাকার বনপাড়া-হাটিকুমরুলে আসলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে এক নারীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শিশুসহ আরও ৬ জন।

তিনি জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম