১০ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): মুন্সিগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পদ্মা সেতুর পিলারের সাথে ফেরির ধাক্কা লাগার ঘটনায় রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্টার ও সুকানীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডাব্লিউটিসি) এক দপ্তর আদেশে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান।
বরখাস্তকৃতরা হলেন, ফেরির ভারপ্রাপ্ত মাস্টার মোহাম্মদ দেলোয়ারুল ইসলাম এবং হুইল সুকানী মোহাম্মদ আবুল কালাম আজাদ।
বিআইডব্লিউটিসি/এসকেএম















