১১ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): রাতের রাণী ফারিয়া মাহাবুব পিয়াসা সম্পর্কে জানা যাচ্ছে নানা তথ্য। সবচেয়ে চমকপ্রদ খবরটি হলো, পিয়াসা নামীদামী বিদেশি ব্র্যান্ডের সামগ্রি ব্যবহার করতেন। এ জন্য ব্যয় করতেন লাখ লাখ টাকা। আটকের সময় কথিত মডেল পিয়াসা যে হিজাব দিয়ে নিজের মুখ লুকাতে চেষ্টা করেছেন, সেই হিজাবটির দাম এক লাখ ২০ হাজার টাকা। সে সময় যে মাস্কটি পরা ছিলেন তা বিদেশ থেকে আনা। দাম ৪ হাজার ৮০০ টাকা।
এতো গেল আটকের দিনের হিসাব। থলের বিড়াল বেরুচ্ছে। জানা গেছে, তার ব্যবহার করা জুতাগুলো কিনতে খরচ হয়েছে ২২ লাখ টাকা। রাতে পিয়াসার আসরে উড়তো কাঁড়ি কাঁড়ি টাকা। তার আভিজাত্যের কাছে পরীমনিও ছিলেন নস্যি।
আরও পড়ুন: আবারও রিমান্ডে পরীমনি
পিয়াসা গুচি, সালভাটো ফ্রেগে, ভারসেক, ফেনডি, বারবেরি ও লুইস ভুইটনের মত নামীদামী ব্র্যান্ডের পণ্য ব্যবহার করেন। হাতে পরেন রোলেক্সের ২৪ ক্যারেটের সোনার ঘড়ি। ঘড়িটির দাম ৪২ লাখ টাকা। ব্যবহার করেন ২ কোটি ৪০ লাখ টাকা দামের বিএমডব্লিউ জেড ফোর মডেলের হুডখোলা গাড়ি (ঢাকা-মেট্রো-গ ৩৯-৮৫৭৪)। তবে বিএমডব্লিউ ছাড়াও তিনি আরেকটি দামী গাড়ি (ঢাকা-মেট্রো-গ ৩৪-৫০০৯) ব্যবহার করেন।
মডেল পিয়াসা/টিটি/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply