১৫ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, নাইজেরিয়া): নাইজেরিয়ার মধ্যাঞ্চলীয় প্লাটিউ রাজ্যে সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৪ জন।
রোববার দেশটির পুলিশের বরাতে এ খবর জানিয়েছে এএফপি।
খবরে বলা হয়, শনিবার মুসলিম সম্প্রোদায়ের ৯০ ব্যক্তিকে বহনকারী একটি গাড়ি বহরে এ ভয়াবহ হামলার ঘটনা ঘটে।
পুলিশ মুখপাত্র উবাহ ওগাবা এক বিবৃতিতে বলেন, গাড়ি বহরে ভয়াবহ এ হামলায় ২২ জন নিহত ও ১৪ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ২১ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া মোহাম্মাদ ইব্রাহিম জানান, প্লাটিউ রাজ্যের রাজধানী জোসের উপকণ্ঠে রুকুবা সড়কে এ হামলা চালানো হয়।
তিনি জানান, ইসলামি নতুন বছর উদযাপনের একটি অনুষ্ঠানে অংশ নেয়ার পর বাউচি রাজ্য থেকে তারা ফেরার পথে এ হামলার শিকার হন।
নাইজেরিয়ার উত্তরপশ্চিম ও মধ্যাঞ্চলে প্রাকৃতিক সম্পদ, পানি ও ভূমির নিয়ন্ত্রণ নিয়ে প্রধানত মুসলিম যাযাবর রাখাল ও খ্রীষ্টান কৃষকদের মধ্যে বছরের পর বছর ধরে সহিংস ঘটনা ঘটছে।
নাইজেরিয়া/এসকেএম
















Leave a Reply