জাপানে আরও সাত অঞ্চলে জরুরী অবস্থা

১৭ আগস্ট ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, জাপান): জাপানে রেকর্ড পরিমাণ করোনা সংক্রমণ রোধে নতুন আরও সাতটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হচ্ছে। টোকিও এবং আরো পাঁচ অঞ্চলে ইতোমধ্যে জরুরি অবস্থা চলছে। আগামী ৩১ আগস্ট এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

মঙ্গলবার দেশটির সরকার আরও কিছু এলাকায় নিষেধাজ্ঞা জারি করার ঘোষণা দিয়েছে। বলেছে, দেশের সব অঞ্চলে এটি ১২ সেপ্টেম্বর পর্যন্ত চালু রাখা হবে।

করোনা মোকাবেলা বিষয়ক মন্ত্রী ইয়াসুটোশি নিশিমুরা বলেছেন, জাপানে যেভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে আগে আমাদের সেরকম অভিজ্ঞতা হয়নি।

বিশেষজ্ঞদের সাথে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, আশংকাজনক রোগীর সংখ্যা দিন দিনই বাড়ছে।

আরও পড়ুন: জাপানের দেয়া টিকার দ্বিতীয় চালান ঢাকায়

অন্যান্য দেশের তুলনায় জাপানে সংক্রমণ কম ছিল। দেশটিতে লকডাউন না দেয়া সত্ত্বেও করোনায় মারা গেছে প্রায় ১৫ হাজার ৪শ’ লোক।

অন্যান্য উন্নত দেশের তুলনায় জাপানে টিকা দেয়া শুরু হয়েছে অনেক পরে। এছাড়া টিকা দেয়ার গতিও বেশ ধীর। এ পর্যন্ত ৩৭ শতাংশ লোককে টিকার পুরো ডোজ দেয়া হয়েছে।

জাপানে জরুরী অবস্থা/টিটি/রমু

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *