২৫ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চায় সব ক্ষেত্রে স্বচ্ছতা, সততা ও নিরপেক্ষতা।
বুধবার সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, অনেকেই এখন নব্য আওয়ামী লীগার সেজেছে, তারা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার পক্ষে কথা বলে। আমি তাদের কাছে জানতে চাই, এটা কি তাদের মনের কথা?
ওবায়দুল কাদের বলেন, ১৫ আগস্টের আগে নব্য আওয়ামী লীগারদের অনেকেই মুজিব কোট পরতেন। কিন্তু ১৫ আগস্টের পর তারা মুজিব কোট লুকানোর চেষ্টায় ছিল। বঙ্গবন্ধুর খুনি মোশতাকের চোখের জলের কথা জাতি এখনও ভুলে যায়নি। তাই অতি আপনজন সাজার কোন প্রয়োজন নেই।
তিনি বলেন, আজ ভয় হয় যখন দেখি সচিবালয়ের চারদিকে বিলবোর্ড। পোস্টারে আকাশ ঢেকে যায়। কারণ অনেকে ১৫ আগস্টের আগেও দলে ফুল ও মিছিল নিয়ে এসেছে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুকে যারা অস্বীকার করে, তাদের রাজনীতি করার অধিকার থাকে না
সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ, এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদসহ অন্যরা বক্তব্য রাখেন।
ওবায়দুল কাদের/এসকেএম/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply