রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৮১

২৯ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৮১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা হয়েছে।  অভিযানের সময় তাদের কাছ থেকে ২৮ হাজার ৪৫৫ পিস ইয়াবা, ২২৮ গ্রাম ৯৬ পুরিয়া হেরোইন, ৩৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৩১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকায় শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

মাদকবিরোধ অভিযান/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *