৩০ আগস্ট ২০২১ (স্পোর্টস ডেস্ক): নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য যে ১৯ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে উইকেটরক্ষক আছেন তিনজন। মুশফিকুর রহিম আর লিটন দাস দুই সিরিজ পর আবার দলে ফিরেছেন। তাদের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন নুরুল হাসান সোহান। প্রশ্ন উঠেছে কিউইদের বিপক্ষে সিরিজে এই দায়িত্ব পালন করবেন কে?
সোমবার এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বিষয়টি পরিষ্কার করেছেন বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডমিঙ্গো।

তিনি জানান, লিটনকে দেখা যাবে না গ্লাভস হাতে। পাঁচ ম্যাচের সিরিজে শুরুর দুই ম্যাচ কিপিং করবেন সোহান, পরের দুই ম্যাচে গ্লাভস উঠবে অভিজ্ঞ মুশফিকের হাতে। এই চার ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় পঞ্চম ও শেষ ম্যাচের উইকেটরক্ষক নির্বাচন করবে টিম ম্যানেজমেন্ট।
ডমিঙ্গো বললেন, হ্যাঁ, এই সিরিজে আমাদের তিনজন উইকেটকিপার আছে। তাই এই কিপিংয়ের দায়িত্বটা ভাগাভাগি করছি। দুই ম্যাচ করে সুযোগ দিয়ে পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নেব। এই ভিন্নতা থাকা ভালো। এটাই আপাতত আমাদের পরিকল্পনা। সোহান প্রথম দুই ম্যাচ কিপিং করবে এটাই সিদ্ধান্ত।
ডমিঙ্গো বললেন, মুশফিকের ব্যাপারে যে সিদ্ধান্ত, সে চার নম্বরে ব্যাটিং করবে। সে এই জায়গাতেই সফল। সে ইনিংস ধরে রাখতে পারে। ম্যাচের মিডল ওভারগুলোতে এক-দুই রান নিতে পারে। সে একজন ভালো ম্যাচফিনিশার। তাকে দলে পাওয়া আমাদের জন্য ভালো খবর।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply