মুক্তিযোদ্ধার রক্ত কখনও বেইমানি করে না

৩১ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান বলেছেন, মুক্তিযোদ্ধার রক্ত কখনও অন্যায়ের কাছে মাথানত করবে না। কখনও বেইমানি করবে না। এই রক্ত বঙ্গবন্ধুর কথা বলে, শেখ হাসিনার কথা বলে, এই রক্ত সতের কোটি বাঙালির কথা বলে। এই কণ্ঠস্বরকে কেউ দাবায়ে রাখতে পারবে না।

মঙ্গলবার জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। সভায় সরিষাবাড়ি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বর্ধিত সভার সময় নির্ধারণ করা হয়।

প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেন, যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। সেই স্বাধীনতা বিরোধীরা দেশ নিয়ে আবার ষড়যন্ত্র শুরু করেছে। শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাঁধাগ্রস্ত করতে চাচ্ছে। তারা একের পর এক নানা ষড়যন্ত্রে চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান। এছাড়া সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সব নেতৃবৃন্দ এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওসাধারণ সম্পাদক এতে উপস্থিত ছিলেন।

মুরাদ হাসান/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *