০১ সেপ্টেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে পরীমনিকে মুক্তি দেয়া হয়।

এর আগে মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস পরীমনির জামিনের আদেশ দেন।
কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সুপার হালিমা খাতুন বলেন, গতকাল মঙ্গলবার পরীমনির জামিন হলেও সঠিক সময়ে জামিনের কাগজ কারাগারে না পৌঁছানোয় তাকে মুক্তি দেয়া সম্ভব হয়নি। আজ সকালে তার জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে তাকে মুক্তি দেয়া হয়েছে।
মাদক মামলায় জামিন পাওয়া চিত্রনায়িকা পরীমনির মুক্তির অপেক্ষায় স্বজনেরা আজ বুধবার সকাল থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে অবস্থান করছিলেন। তখন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত বলেন, পরীমনিকে কারাগার থেকে নিতে তার খালু জসীমউদ্দিনসহ সাত-আটজন স্বজন এসেছেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে বনানীর ১২ নম্বর রোডে পরীমনির বাসায় অভিযান চালায়ে বিপুল পরিমান মাদকসহ তাকে গ্রেফতার করে র্যাব।
পরীমনি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply