ইরাকে সন্ত্রাসী হামলায় বহু পুলিশ সদস্য নিহত

০৫ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ইরাকের উত্তরাঞ্চলের একটি তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলায় ১৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার দিবাগত রাতে এ হামলা হয় বলে একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে ইরাকের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, কিরকুক শহরের ৬৫ কিলোমিটার দক্ষিণে আল রাশাদ এলাকায় হামলাটি চালানো হয়।

তিনি বলেন, তল্লাশিচৌকিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) হামলা চালিয়েছে। হামলায় ১৩ জন নিহত ও ৩ জন আহত হন। হতাহত ব্যক্তিদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন।

পুলিশের ওই কর্মকর্তা আইএসকে দায়ী করলেও সংগঠনটি এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। অন্য কোনও সংগঠনও এখন পর্যন্ত হামলার দায় নেয়নি।

এর আগে গত ১৯ জুলাই দেশটির সদর সিটির একটি বাজারে বোমা হামলা চালানোর দায় স্বীকার করে আইএস, ওই হামলায় ৩০ জন নিহত হন।

জঙ্গি হামলা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *