০৭ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছেন বিক্ষোভকারীরা। তবে এ ঘটনায় তিনি আহত হননি।
মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।

বিবিসি জানায়, একটি মদ্যশালা পরিদর্শন করার পর নির্বাচনী প্রচারণায় নিয়োজিত বাসে ফিরছিলেন ট্রুডো। ঠিক তখনই বিক্ষোভকারীরা তার দিকে পাথর ছুড়ে। তবে সৌভাগ্যক্রমে তিনি কোনও আঘাত পাননি।
খবরে বলা হয়, গত আগস্ট মাসে ট্রুডো আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের আশায় ট্রুডো এই আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। কিন্তু করোনা ভাইরাসের টিকা ও অন্যান্য কিছু বিষয় নিয়ে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাকে।
মাত্র এক সপ্তাহ আগে ক্ষুব্ধ একদল বিক্ষোভকারী হামলা করায় কানাডার প্রধানমন্ত্রীর একটি নির্বাচনী শোভাযাত্রা বাতিল করা হয়। নির্বাচনী প্রচারের কাজে ব্যবহৃত উড়োজাহাজে বসে সাংবাদিকদের সাথে আলাপচারিতায় অন্টারিওর লন্ডনের ওই ঘটনার বিষয়ে বলেন জাস্টিন ট্রুডো। তিনি বলেন, পাথরগুলো তার কাঁধে আঘাত করতে পারত।
২০ সেপ্টেম্বরের নির্বাচনের আগে ট্রুডোর করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত মাসে কানাডা সরকার দেশের সব সরকারি কর্মচারীকে টিকা দেয়ার নির্দেশ দেয়। রেলসহ ফেডারেল সরকার–নিয়ন্ত্রিত সব খাতের কর্মকর্তা–কর্মচারীকে আগামী অক্টোবরের মধ্যে টিকা নিতে বলা হয়। অন্যথায় তাদের চাকরি চলে যাবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে। এ ছাড়া ভ্রমণ করার আগে বাণিজ্যিক বিমান, প্রমোদতরি ও আন্তনগর ট্রেনের যাত্রীদেরও টিকা নিতে বলেছে কানাডা সরকার।
জাস্টিন ট্রুডো/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply