দল ঘোষণার পর অধিনায়কত্ব ছাড়লেন রশিদ খান

১০ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): দুঃসময় কাটছেই না, উল্টো পরিস্থিতি আরও জটিল হচ্ছে আগান ক্রিকেটে। বিশ্বকাপের দল নিয়ে অসন্তোষের জেরে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লেন রাশিদ খান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন সময়ের অন্যতম সেরা এ লেগ স্পিনার।

টুইটারে রশিদ খান লিখেছেন, একজন অধিনায়ক আর জাতির প্রতি দায়িত্বশীল ব্যক্তি হয়ে দল নির্বাচনের অংশ হওয়ার বিষয়টি আমার প্রাপ্য। এসিবি মিডিয়া (টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য) যে দলটি ঘোষণা করেছে, এর জন্য নির্বাচক কমিটি বা এসিবি আমার কোনও মতামতই নেয়নি।

এটুকু লেখার পরই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। লিখেন, আফগানিস্তানের টি-টোয়েন্টি দল থেকে আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আর এটা এখন থেকেই কার্যকর।

ক্রিকেট/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *