১১ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৪৮ জন। দেশে এ পর্যন্ত ২৬ হাজার ৮৮০ জন মারা গেছেন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ১৮ হাজার ৮৬৯ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৩২৭ জন। শনাক্তের হার ৭ দশমিক ৩ শতাংশ।
দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ২৮ হাজার ৫৪২ জন।
আরও পড়ুন: সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা আসছে শনিবার
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ১৬৮ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জন।
করোনা/টিটি/আরএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply