সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা আসছে শনিবার

১০ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): চীন থেকে ক্রয় করা সিনোফার্মের আরও ৫৪ লাখ করোনার টিকা ঢাকায় আসছে শনিবার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট এসব টিকার চালান নিয়ে শনিবার সকালের দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছুবে।

শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে একথা জানান ঢাকায় চীনা দূতাবাসে নিযুক্ত ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান।

হুয়ালং তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে জানান, সিনোফার্ম থেকে বাণিজ্যিকভাবে কেনা ৫৪ লাখ টিকা আগামীকাল (শনিবার) সকালে ঢাকায় পৌঁছুবে।

এর আগে গত ১২ মে প্রথমবার সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর কয়েক দফায় বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায়, উপহার এবং বাংলাদেশের ক্রয়কৃতসহ এখন পর্যন্ত চীন থেকে সিনোফার্মের মোট ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা এসেছে।

করোনা ভ্যাকসিন/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ