২২ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): ভাতিজি মেরি ট্রাম্প ও নিউইয়র্ক টাইমস পত্রিকার বিরুদ্ধে মামলা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৮ সালের আয়কর সংক্রান্ত একটি সংবাদ প্রকাশের ঘটনায় তিনি এ মামলা করেন।
মঙ্গলবার নিউইয়র্কের একটি আদালতে ১০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে ডোনাল্ড ট্রাম্প মামলাটি করেন। খবর: এনবিসি ও ফক্স নিউজ।
মামলায় নিউইয়র্ক টাইমসের সাংবাদিক সুসান ক্রেইগ, ডেভিড ব্রাটসো ও রাসেল বাটনারকে আসামী করা হয়েছে। তাদের বিরুদ্ধে ট্রাম্পের ভাতিজির সাথে কাজ করে বেআইনিভাবে নথি প্রকাশের অভিযোগ আনা হয়েছে।
সাংবাদিক সুসান ক্রেইগ এ বিষয়ে ট্যুইট করেন। লিখেছেন, আমি ম্যারি ট্রাম্পের দরজায় কড়া নেড়েছি। তিনি খুলে দিয়েছেন। আমার মনে হয়, এটাকেই সাংবাদিকতা বলে।
মামলায় অভিযোগ করা হয়, ৫৬ বছর বয়েসি মেরী ট্রাম্প নথি গোপন রাখার চুক্তি ভঙ্গ করেছেন। একই সাথে তিনি সংবাদপত্রের রিপোর্টারের সাথে ষড়যন্ত্রে যুক্ত হন।
আরও পড়ুন: ইভ্যালির সম্পদ বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা
উল্লেখ্য, ২০২০ সালে মেরী ট্রাম্পের প্রকাশিত বইয়ে ডোনাল্ড ট্রাম্প আয়কর রিটার্নের উল্লেখ ছিল। তাতে বলা হয়, আয়কর রিটার্নের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প তথ্য গোপন করেছেন। এ বিষয়ে মেরী ট্রাম্প জানান, নিউইয়র্ক টাইমসকে তিনি যতোটা তথ্য দিয়েছেন, প্রকাশিত “দ্য রকিং” বইয়ে তারচেয়ে বেশি তথ্য আছে।
ডোনাল্ড ট্রাম্প/টিটি/রমু
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply