
৫ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): করোনা সংক্রমণের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল দুই বর্ষের জন্য খোলার পর এবার সব বর্ষের শিক্ষার্থীর জন্য আগামী ১০ অক্টোবর থেকে হল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটর জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়।
ঢাবির জনসংযোগ দপ্তর পরিচালক মাহমুদ আল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ এবং ৩য় বর্ষের আবাসিক শিক্ষার্থীরা আগামী ১০ অক্টোবর থেকে নিজ নিজ হলে উঠতে পারবে। উল্লিখিত বর্ষের যেসব শিক্ষার্থী অন্তত ‘কোভিড-১৯’ এর প্রথম ডোজ টিকা নিয়েছে। তারা স্বাস্থ্যবিধি এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে টিকা গ্রহণের সনদ এবং বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র সংশ্লিষ্ট কতৃপক্ষকে দেখিয়ে নিজ নিজ হলে সকাল ৮টা থেকে প্রবেশ করতে পারবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জানের সভাপতিত্বে আজ অনুষ্ঠিত প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডক্টর মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন হোস্টেলের ওয়ার্ডের এবং প্রক্টর উপস্থিত ছিলেন।
এতে আরও জানানো হয়, শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির জন্য আগামী ৭ অক্টোবর থেকে টিএসসিতে ভোটার রেজিস্ট্রেশন কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহন করা হয়েছে। যেসব শিক্ষার্থী জাতীয় পরিচয়পত্র নেই তারা এই কেন্দ্রে থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে দ্রুত এনআইডি করতে পারবে। সব বর্ষের শিক্ষার্থীকে শতভাগ টিকার আওতায় এনে অতিদ্রুত সশরীরে শ্রেণি কার্যক্রম শুরু করা হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।
ঢাবি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply