স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সিরিজে অংশ নিতে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দেশে আসার কথা রয়েছে সাকিব আল হাসানের। শেখ হাসিনার সরকারের পতনের পর আর দেশে ফেরেননি আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্য।
এদিকে সাকিবের দেশে ফেরার খবর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা। বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় সাকিবের কুশপুত্তলিকা দাহ করেছেন শিক্ষার্থীসহ প্রায় শতাধিক মানুষ।
‘ক্রিকেটপ্রেমী জনতা’র ব্যানারে এই কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা ‘ভোটচোরের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘জুয়াড়ির দুই গালে জুতা মারো তালে তালে’, ‘শেখ হাসিনার সরকার জেলে ভরা দরকার’ সহ নানা স্লোগান দিয়েছেন।
কর্মসূচীর উদ্যোক্তারা জানান, আওয়ামী লীগ সরকারের বিনা ভোটের এমপি সাকিব বাংলাদেশের জার্সি গায়ে ক্রিকেট খেলবে-এই ঘটনার প্রতিবাদ করতেই তারা এই অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির অন্যতম উদ্যোক্তা শিক্ষার্থী ফারদিন হাসান বলেন, খেলোয়াড় সাকিব ও ভোটচোর সাকিব কখনোই আলাদা নয়। তাদের যদি বিসিবি আলাদা হিসেবেই বিবেচনা করে তাহলে যেন এক হাতে হাতকড়া পরিয়ে আরেক হাতে ব্যাট হাতে তাকে খেলার সুযোগ দেয়া হয়। অন্যথায় নয়।
সাকিব আল হাসান/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















