তামিল অভিনেত্রীর মৃত্যু

১৮ অক্টোবর ২০২‌১ (নিউজ ডেস্ক): নিয়মিত অভিনয় করে অসংখ্য ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন তামিল অভিনেত্রী উমা মহেশ্বরী। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় মাত্র ৪০ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন এই টেলিভিশন তারকা।

রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। খবর: টাইমস অব ইন্ডিয়া।

উমা মহেশ্বরীর মৃত্যুতে তামিল সিনেমা এবং সিরিয়াল ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।

তামিল টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মিট্টি ওলি’র ভিজি চরিত্রের অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন উমা। এ ছাড়া তিনি ‘ওরু কধাইয়িন কধাই’ এবং ‘মঞ্জল মাগিমাই’র মতো ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পান।

বড়পর্দায়ও দেখা গেছে এই অভিনেত্রীকে। ‘ভেত্রী কোডি কট্টু’, ‘উনাই নিনাইথু’ ও ‘আলি অর্জুন’ সিনেমায় অভিনয় করেছেন। ‘ই ভার্গভি নিলাম’ নামে একটি মালায়ালাম সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন এ তারকা।

উমা মহেশ্বরী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ