বিএনপির দৃষ্টিসীমা এখন কুয়াশাচ্ছন্ন

২৪ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখলের দিবাস্বপ্ন ভেস্তে যাচ্ছে বলেই বিএনপির দৃষ্টিসীমা এখন কুয়াশাচ্ছন্ন।

রোববার দুপুরে তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সরকারের উন্নয়ন কর্মকা-অগ্রগতি এবং দেশ এগিয়ে যাওয়ার কোন চিত্র বিএনপি দেখতে পায় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের মেরুদণ্ড শক্ত, কারণ সরকারের সাথে জনগণ রয়েছে। কোন দৃশ্যমান বা অদৃশ্য শক্তির কাছে বঙ্গবন্ধু কন্যা মাথা নত করেন না। বরং বিএনপির রাজনীতি চলছে অদৃশ্য সুতার টানে।

‘দেশ এক অদৃশ্য শক্তি চালাচ্ছে, এ শক্তি বিএনপির উপর খবরদারী করছে’ বিএনপি নেতাদের এমন বক্তব্য জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আসলে শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যতমুখী রাজনীতি বিএনপির সুবিধাবাদী রাজনীতির উপর অমানিশার ছায়া ফেলেছে। বর্তমানে দেশের মানুষ নির্ভয়ে এবং স্থিতিশীল পরিবেশে নিজ নিজ কর্মকাণ্ড এগিয়ে নিচ্ছে।

‘দেশে আতঙ্ক ও নির্মম রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, তাদের এমন অভিযোগ ভিত্তিহীন। বর্তমান সরকার কোন দলের উপর খবরদারী করে না, বরং সরকার পরিচালনাকে পবিত্র দায়িত্ব মনে করে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের এমন অভিযোগ চিরাচরিত ও কাল্পনিক। সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার আগে তাদের নিজেদের শাসনকালের কথা মনে করা উচিত।

জনগণ নয়, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কারণে বর্ণচোরা, সুবিধাবাদী রাজনীতিবীদ এবং জনগণের সম্পদ লুণ্ঠনকারীরা আতঙ্কে আছে উল্লেখ করেন ওবায়দুল কাদের। বলেন, ধর্মকে পুঁজি করে বিভেদ সৃষ্টিকারী সাম্প্রদায়িক অপশক্তি আতঙ্কে রয়েছে। আতঙ্কে আছে আগুন সন্ত্রাসীরা। দেশের সাধারণ মানুষ আতঙ্কে নয়, বরং ভালো আছে, স্বস্তিতে আছে।

ওবায়দুল কাদের/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *