অপপ্রচারই বিএনপির শেষ আশ্রয়স্থল

২৬ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): অপপ্রচার করাই বিএনপি’র শেষ আশ্রয়স্থল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দোষারোপের রাজনীতি যেহেতু বিএনপি’র আদর্শ তাই সরকারের বিরুদ্ধে তাদের কিছু না কিছু বলতেই হবে। এ ধরণের কল্পিত ও অন্তঃসারশূন্য অভিযোগ তারই ধারাবাহিকতা।

মঙ্গলবারন সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী তার সরকারি বাসভবনে নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

কুমিল্লাসহ বিভিন্ন পূজামণ্ডপে হামলা সরকারের নীলনকশা, সরকার হামলাকারীদের বিচারের উদ্যোগ নেয়নি’ বিএনপি নেতাদের এমন অভিযোগের জবাব দেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপি নেতাদের এসব মিথ্যাচার গোয়েবলসকেও হার মানায়।

বিএনপি নেতারা হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করলেও প্রকৃতপক্ষে পূজামণ্ডপে হামলার বিচার তারা চাননি এমনই দাবি করেন ওবায়দুল কাদের। বলেন, ভিডিও ফুটেজ অনুযায়ী সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হলেও তারা বলছেন বিরোধীদের হেনস্তা করার জন্য মামলা করা হয়েছে। এটা বিএনপি’র ডাবল স্ট্যান্ডার্ড।

সেতুমন্ত্রী বলেন, ঘটনার পর বিএনপি’র পক্ষ থেকে কেউ হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ায়নি অথচ এখন প্রায় দুই সপ্তাহ পর বিএনপি দলীয় টিম বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন। ঘটনার রেশ কেটে যাওয়ার পর এই লোক দেখানো পরিদর্শন দলীয়ভাবে বিএনপি’র দায়িত্বহীনতাকেই স্পষ্ট করছে।

ওবায়দুল কাদের/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *