৩০ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপরে সপ্তম আসরের ২৫তম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে দক্ষিণ আফ্রিকা।
শনিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।
দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে একটি করে ম্যাচ, হেরেছে অন্যটি।
এ ম্যাচে দক্ষিণ আফ্রিকার একাদশে পরিবর্তন একটি। উইকেটরক্ষক ব্যাটার হেনরিখ ক্লাসের জায়গায় নেয়া হয়েছে কুইন্টন ডি কককে। বর্ণবাদবিরোধী আন্দোলনে সাথে একাত্মতা প্রকাশ না করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের ম্যাচটি খেলা হয়নি দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার কুইন্টন ডি ককের।
সেই ঘটনায় দুঃখপ্রকাশ করে পরের ম্যাচেই ফিরলেন এই প্রোটিয়া তারকা।
অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়েই নেমেছে শ্রীলংকা।
শ্রীলংকা একাদশ: কুশল পেরেরা, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, আভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, লাহিরু কুমারা ও মহেশ থিকশানা।
দক্ষিণ আফ্রিকা একাদশ: রেজা হেন্ডরিকস, টেম্বা বাভুমা, এইডেন মারক্রাম, রসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, ডোয়াইন প্রিটোরিয়াস, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, এনরিচ নর্টজে ও তাবরাইজ শামসি।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply