বিশ্বকাপ শেষেই বাংলাদেশে আসবে পাকিস্তান

১ নভেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান। এরপর ফাইনাল খেলতে পারলে আর দেশে না ফিরে সরাসরি বাংলাদেশের উদ্দেশে রওনা হবে পাকিস্তান ক্রিকেট দল। আর যদি সেমিফাইনালেই যাত্রা শেষ হয় তবে সেখানেই কিছুদিন বিশ্রাম করবে দলটি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাত দিয়ে পাকিস্তানি পত্রিকা দ্য নিউজ এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বিশ্বকাপ আর বাংলাদেশ সফরের মাঝে ক্রিকেটাররা দেশে ফেরার সময় পাবেন না। এতে সুরক্ষাবলয় নষ্ট হতে পারে। তাই আরব আমিরাত থেকে পাকিস্তানি ক্রিকেটাররা সরাসরি বাংলাদেশ যাবেন।

তবে বিশ্বকাপ জিতলে হিসেব আলাদা হতে পারে। তখন হয়তো ট্রফি নিয়ে দেশে গিয়ে আনন্দ উল্লাস করে কয়েক দিনের বিশ্রাম শেষে বাংলাদেশ সফরে আসবেন বাবর আজমরা।

চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ সফরে এসে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলার কথা পাকিস্তান ক্রিকেট দলের। ১৯, ২০ ও ২২ নভেম্বর হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো। দুই টেস্টের প্রথমটি হবে ২৬ নভেম্বর। শেষ ম্যাচটি শুরু হবে ৪ ডিসেম্বর।

ক্রিকেট/এসকেএম/আরএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *