২ নভেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
সোমবার স্থানীয় সময় রাতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র সাঈদ খাতিবজাহেদ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: রয়টার্স।
সাঈদ খাতিবজাহেদ বলেন, তার সাধারণ অবস্থা ভালো। তিনি কোয়ারেন্টিনে থেকে কাজ চালিয়ে যাচ্ছেন।
করোনার কারণে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সফরের এজেন্ডা পরিবর্তিত হয়েছে বলেও জানান তিনি।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে আমির-আবদুল্লাহিয়ান নভেম্বরের শেষের দিকে ভারত-ইরান যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে যোগ দিতে ভারতে যাচ্ছেন।
পররাষ্ট্রমন্ত্রী চলতি মাসে নয়াদিল্লিতে যেতে পারবেন কিনা সে বিষয়ে খতিবজাহেদ এখনই কোনও ইঙ্গিত দেননি।
করোনা ভাইরাস/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply