লঞ্চ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

৮ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতি কিলোমিটারে ৬০ পয়সা লঞ্চের ভাড়া বাড়িয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রোববারের (৭ নভেম্বর) উপসচিব মোহাম্মদ আমিনুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি সোমবার (৮ নভেম্বর) প্রকাশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

এতে বলা হয়, প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ৬০ পয়সা বৃদ্ধি করে ২ টাকা ৩০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ৬০ পয়সা বৃদ্ধি করে ২ টাকা নির্ধারণ করা হয়েছে। আর জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা নির্ধারণ করা হলো।

নতুন ভাড়া সোমবার থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

লঞ্চ ভাড়া/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *