৮ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, সাতক্ষীরা) সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্চের চুনকুড়ি নদীর তীরে গভীর জঙ্গল থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বন বিভাগ।
রোববার মাছধরা জেলেদের কাছ থেকে খবর পেয়ে বন বিভাগের লোকজন রাতে বাঘটি উদ্ধার করে।
বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এমএ হাসান বলেন, আমরা জেলেদের কাছ থেকে খবরটি জানতে পারি। সে অনুযায়ী সন্ধ্যায় বনের ৫০ নম্বর কম্পার্টমেন্টে তল্লাশি চালিয়ে মৃত বাঘটির সন্ধান পাই।
তিনি বলেন, বাঘটি বার্ধক্যজনিত কারণে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তার কয়েকটি দাঁত পড়ে গেছে বলে আমরা সুরতহাল রিপোর্টে দেখেছি। মৃত বাঘটি ময়নাতদন্তের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
জেলেরা জানায়, বাঘটি মারা গেছে কোনও ফাঁদে জড়িয়ে থাকার পর। তাদের ধারণা হরিণ শিকারের জন্য চোর শিকারিরা যে ফাঁদ পেতে থাকে, তাতে জড়িয়ে বাঘটি মারা যেতে পারে। তবে বাঘটির বয়স অনেক হয়েছে বলেও উল্লেখ করেন তারা।
মৃত বাঘ উদ্ধার/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply