১৩ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর সায়েদাবাদে একটি চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন দগ্ধ হয়েছেন। আহত সবাইকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে জনপথ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন‑ ৩৫ বছর বয়সী রিপন, ৩০ বছর বয়সী কবির, ৪০ বছর বয়সী শফিক, ৫০ বছর বয়সী বিশ্বনাথ দত্ত, ৪৫ বছর বয়সী কালাম ও ২৫ বছর বয়সী রবিন।
জানা গেছে, জনপথ মোড় এলাকায় একটি চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। দোকানটিতে যারা ছিলেন, তারা সবাই দগ্ধ হয়েছেন। পরে আশেপাশের লোকজন দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এসএম আইউব হোসেন সাংবাদিকদের বলেন, ৬ জন দগ্ধ রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে কী পরিমাণ দগ্ধ হয়েছেন তারা, তা তাৎক্ষণিক জানাতে পারেনি তিনি।
আরও পড়ুন: ফতুল্লায় গ্যাসলাইনে বিস্ফোরণ
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিবেন বলেন, সায়েদাবাদে চায়ের দোকানটিতে পুরাতন গ্যাস সিলিন্ডার রং করা হচ্ছিল। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, সেখানে জমে থাকা গ্যাস থেকে আগুন ধরেছে।
বিস্ফোরণ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply