এইচএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলন আগামীকাল

১৭ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২১ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে আগামীকাল সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার বিকাল ৪টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আগামী ২ ডিসেম্বর শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ৩০ ডিসেম্বর।

এইচএসসি/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *