যমজ সন্তানের মা হলেন প্রীতি জিনতা

১৮ নভেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): যমজ সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা।

বৃহস্পতিবার স্বামী জিন গুডএনাফের সাথে ফেসবুকে একটি ছবি পোস্ট করে এ সুখবর জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সন্তানদের নাম রেখেছেন জয় জিনতা গুডএনাফ ও জিয়া জিনতা গুডএনাফ। এই অভিনেত্রী সারোগেসি (গর্ভ ভাড়া) পদ্ধতিতে মা হয়েছেন।

দুই সন্তানকে নিয়ে বেশ উচ্ছ্বাসিত প্রীতি এবং জেন গুডএনাফ। প্রীতি তার পোস্টে লিখেন,  সবাইকে চমকপ্রদ একটি খবর জানাতে চাই। আজ আমি এবং জেনে ভীষণ আনন্দিত। আমরা আজ পরিপূর্ণ। আমাদের হৃদয় ভালোবাসায় ভরে গেছে। কারণ আমাদের যমজ সন্তান জয় জিনতা গুডএনাফ ও জিয়া জিনতা গুডএনাফ পরিবারে এসেছে। জীবনের নতুন এ অধ্যায় নিয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। অবিশ্বাস্য এ যাত্রার সাথে যেসব ডাক্তার, নার্স যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।

প্রীতি জিনতা যুক্তরাষ্ট্রের নাগরিক জেনে গুডএনাফের সাথে দীর্ঘ দিন প্রেমের সম্পর্কে ছিলেন। লস অ্যাঞ্জেলসে চুপিসারে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন দুজন ২০১৬ সালে ২৯ ফেব্রুয়ারি। একই বছরের ১৩ মে মুম্বাইয়ের একটি হোটেলে অনুষ্ঠিত হয় তাদের বিবাহোত্তর সংবর্ধনা।

বলিউড তারকাদের মধ্যে এর আগে শাহরুখ খান, করন জোহর, আমির খান, একতা কাপুরসহ বেশ কয়েকজন সারোগেসির মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন। এবার তাদের সাথে যোগ হলো প্রীতি জিনতার নাম।

প্রীতি জিনতা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *