দেশে করোনায় মৃত্যুহীন দিন

২০ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): করোনায় মৃত্যুহীন দিন পার করল বাংলাদেশ। দেশে গত ২৪ ঘন্টায় কোথাও করোনা সংক্রমিত কারও মৃত্যু হয়নি। গত বছরের ৩ এপ্রিলের পর এই প্রথম করোনায় মৃত্যু শূন্য একটি দিন কাটাল বাংলাদেশ। ফলে করোনায় মৃতের সংখ্যা ২৭ হাজার ৯৪৬ অপরিবর্তিত রইল।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ১০৭‌ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১৭৮ জন। শনাক্তের হার ১ দশমিক ১৮ শতাংশ।

দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জন।

গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ১৯০ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৬ জন।

করোনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *