২৯ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): রাজধানীর গুলশানে ১২তলা একটি ভবনের ১০তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বেলা ৪টার দিকে গুলশান-১ নম্বরে অবস্থিত ডিএনসিসি মার্কেটের পাশের ওই ভবনে আগুন লাগে।
সোমবার ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার বেলা ৪টার দিকে গুলশান-১ নম্বর আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
অগ্নিকাণ্ড/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply