সৌদি আরবে ওমিক্রন শনাক্ত

১ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, সৌদি আরব): করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এবার সৌদি আরবে শনাক্ত হয়েছে। উত্তর আফ্রিকা থেকে আসা এক যাত্রীর দেহে এটি শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

বুধবার সৌদি বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসপিএকে জানায়, সৌদি আরবে একজনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। ওই সৌদি নাগরিক দক্ষিণ আফ্রিকা ফেরত বলেও নিশ্চিত করেছেন তিনি।

তিনি বলেন, ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়েছে।

এদিকে, ওমিক্রনের বিস্তার রোধে গত সপ্তাহেই আফ্রিকার সাত দেশের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। তবে দক্ষিণ আফ্রিকার সাথে তাদের বিমান যোগাযোগ অব্যাহত রয়েছে।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রন ‘খুবই ঝুঁকিপূর্ণ’ এবং কিছু অঞ্চলে এটি ‘মারাত্মক পরিণতি’ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

রূপ বদলেই করোনা ভাইরাসের নতুন এ ভ্যারিয়েন্ট নিজের ক্ষমতা বাড়াচ্ছে বলে জানা গেছে।  আগের সব ভ্যারিয়েন্টের চেয়ে এই ভ্যারিয়েন্ট অনেক বেশি দ্রুত সংক্রমণ ঘটাতে সক্ষম। এমনকি করোনার নতুন এই ধরনটি টিকার কার্যকারিতাকেও ফাঁকি দেয়ার সক্ষমতা অর্জন করে থাকেতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

করোনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *