যুক্তরাষ্ট্রে সহপাঠীর গুলিতে তিন স্কুলশিক্ষার্থী নিহত

১ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, যুক্তরাষ্ট্র): যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের একটি মাধ্যমিক স্কুলে এক ছাত্রের গুলিতে তার তিন সহপাঠী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে এ ঘটনা ঘটে। খবর: বিবিসি।

নিহতদের মধ্যে একজন ১৬ বছরের কিশোর। অপর দুজন মেয়ে শিক্ষার্থী এবং তাদের বয়স যথাক্রমে ১৪ ও ১৭ বছর।

পুলিশ জানায়, বন্দুক হামলায় অভিযুক্ত কিশোরের বয়স ১৫ বছর। সে একাই এ হামলার জন্য দায়ী। একটি সেমি-অটোমেটিক হ্যান্ডগান নিয়ে অভিযুক্ত ওই কিশোর মিশিগান অঙ্গরাজ্যের ওই স্কুলে হামলা করে। এ সময় সে ১৫ থেকে ২০টি গুলিবর্ষণ করে। তবে হামলার কারণ এখনও জানা যায়নি।

বন্দুক হামলার ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়। এর পাঁচ মিনিটের মধ্যে অভিযুক্ত হামলাকারী আত্মসমর্পণ করে।

বন্দুক হামলা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ