১৬ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৪১ জন মারা গেছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হয় ২৫ হাজার ২০৩ জনের। পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২৫৭ জন। শনাক্তের হার ১ দশমিক ২ শতাংশ।
দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮০ হাজার ৫৫৯ জন।
গত ২৪ ঘন্টায় বাসা ও হাসপাতাল মিলিয়ে সুস্থ হয়েছেন ১৮১ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ১১৪ জন।
করোনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply