দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

২১ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার বিকেলে দেশটির ওয়েস্টার্ন কেপ প্রদেশের জর্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের ৩২ বছর বয়সী জাফর আহমেদ ও ঢাকার ৩০ বছর বয়সী আমিনুল ইসলাম। জাফর আহমেদ সেখানে পাইকারি ব্যবসায়ী ছিলেন। আর আমিনুল ছিলেন তার দোকানের কর্মচারী।

নিহত জাফর আহমেদের খালতো ভাই শাহাজাদ হোসেন বলেন, স্থানীয় সময় সোমবার বিকেল পাঁচটার দিকে মালপত্র নিয়ে দোকানে ফিরছিলেন আমিনুল ইসলাম ও জাফর আহমেদ। তাদের বহনকারী গাড়িচালক জর্জ এলাকায় গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে গুরুতর আহত হন জাফর আহমেদ ও আমিনুল ইসলাম। স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত জাফরের পরিবার সূত্রে জানা যায়, জীবিকার সন্ধানে প্রায় ১০ বছর আগে জাফর আহমেদ দক্ষিণ আফ্রিকায় পাড়ি জামান। সেখানে একটি ব্যবসা চালু করেন তিনি। কয়েকদিনের মধ্যে দেশে আসার কথা ছিল তার।

নিহত দুজনের লাশ দ্রুত দেশে আনার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com     

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ