সাপের কামড় খেয়ে হাসপাতালে সালমান খান

২৬ ডিসেম্বর ২০২১ (বিনোদন ডেস্ক): সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি বলিউড সুপারস্টার সালমান খান। ভাইজানখ্যাত এ অভিনেতা সময় কাটাচ্ছিলেন তার পানভেলের খামারবাড়িতে। আর সেখানেই ঘটে এ দুর্ঘটনা।

রোববার ভোরে এ দুর্ঘটনার পর তাকে চিকিৎসার জন্য মুম্বাইয়ের কমোথে এমজিএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে ওই দিনই সকাল ৯টায় তাকে ছেড়ে দেয়া হয়। খবর: টাইমস অব ইন্ডিয়া।

সালমান খানের হাতে সাপ কামড় দেয়। হাসপাতালে তাকে একটি অ্যান্টি-ভেনম ওষুধ দেয়ার পর কয়েক ঘণ্টা পর্যবেক্ষণে রেখে ছেড়ে দেয়া হয়। বর্তমানে তিনি ভালো আছেন। নিজের বাড়িতেই বিশ্রামে রয়েছেন।

ভাইজানের জন্মদিনের একদিন আগে এ দুর্ঘটনা ঘটে। পানভেল ফার্মহাউসে জমকালো জন্মদিন উদযাপন করা এই বলিউড তারকার এক ধরনের ঐতিহ্য। আর এ জন্যই বোন অর্পিতা খান শর্মার নামে রাখা পানভেল ফার্মহাউসে অবস্থান করেছিলেন তিনি।

সোমবার সালমানের ৫৬তম জন্মদিন। এর আগের জন্মদিনেও এখানে আয়োজন করেছিলেন তিনি। আর প্রথম লকডাউনের সময় নিজের নিরাপদ স্থান হিসেবে এ জায়গাটিকেই বেছে নিয়েছিলেন সালমান।

সালমান খান/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *