বিহারে নুডলস কারখানায় বিস্ফোরণ

২৬ ডিসেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভারতের বিহারের মুজাফফরপুরে একটি নুডলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

রোববার মুজাফফরপুরের শিল্পাঞ্চলে মোদি কুরকুরে ও নুডলস কারখানায় একটি বয়লারে এ বিস্ফোরণ ঘটে। খবর: হিন্দুসস্তান টাইমস।

খবরে বলা হয়, বিস্ফোরণের ঘটনায় আশেপাশের কারখানার আরও অনেকে আহত হয়েছে। সে হিসেবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বয়লার বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এর আওয়াজ ৫ কিলোমিটার পর্যন্ত শোনা গিয়েছিল। বিস্ফোরণে পাশের চিড়া ও আটার কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস।

দুর্ঘটনার সময় কারখানাটিতে কতজন কাজ করছিল তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্ফোরণ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ