করোনায় আক্রান্ত মহেশ বাবু

৭ জানুয়ারি ২০২২ (বিনোদন ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার মহেশ বাবু।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতির মাধ্যমে মহেশ নিজেই খবরটি নিশ্চিত করেন।

তিনি বলেছেন, সব ধরনের সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে আমি ভালো আছি। চিকিৎসকের পরামর্শ মতো কোভিডের সব ধরনের প্রটোকল মেনে চলছি।

মহেশ বাবু বলেন, যারা গত কয়েক দিনের মধ্যে আমার সংস্পর্শে এসেছেন, তাদের সবার প্রতি অনুরোধ, খুব দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নেবেন।

জানা যায়, ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য পরিবার নিয়ে দুবাই গিয়েছিলেন মহেশ বাবু। অবকাশ যাপন সেরে সম্প্রতি দেশে ফেরেন। ফিরেই তিনি করোনা পরীক্ষা করান, তাতে রিপোর্ট পজিটিভ আসে। তবে তার স্ত্রী ও সন্তানদের রিপোর্ট এখনও আসেনি।

মহেশ বাবু/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *