১৩ জানুয়ারি ২০২২ (বিনোদন ডেস্ক): ভারতীয় চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন।
বুধবার কোভিড পজিটিভ রিপোর্ট হাতে পেয়েছেন বলে টুইটারে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন অভিনেতা নিজে। খবর আনন্দবাজার পত্রিকা।
টুইটে প্রসেনজিৎ লিখেছেন, দুর্ভাগ্যজনক ভাবে আমি কোভিড পজিটিভ। চিকিৎসকের সাথে আলোচনা করে আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আশা করছি, খুব তাড়াতাড়ি সেরে উঠব।
একই দিন এই তালিকায় নতুন করে সংযোজন হয় স্বস্তিকা মুখোপাধ্যায়ের নামও। ইনস্টাগ্রাম এবং ফেসবুকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন সেই খবর।
করোনা ভাইরাস/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply