টানা তিন জয়ে শীর্ষে কুমিল্লা

৩১ জানুয়ারি ২০২২ (স্পোর্টস ডেস্ক): চলতি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়ের রথ চলছেই। নিজেদের তিন ম্যাচের ৩টিতেই জয় তুলে নিয়েছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি।

সোমবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের সপ্তম আসরের ১৩তম ম্যাচে ব্যাটিসম্যানদের নৈপুণ্যে ৩ উইকেটে ১৮৩ রান করে কুমিল্লা।

জবাবে নেমে নাহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানভির ইসলাম ও শহিদুলের নিয়ন্ত্রিত বোলিং তোপের মুখে পড়ে ১৭ দশমিক ৩ ওভারে ১৩১ রানেই অলআউট হয় চট্টগ্রাম। ৫২ রানের জয় পায় কুমিল্লা।

দলের হয়ে ৫৫ বলে আট চার ও তিন ছক্কায় ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফাফ ডু প্লেসি। ২৩ বলে চার বাউন্ডারি ও তিন ছক্কায় ৫১ রান করেন ক্যামেরন ডেলপোর্ট। ৩৪ বলে ৪৭ রান করে ফেরেন ওপেনার লিটন কুমার দাস।

এর আগে কুমিল্লা নিজেদের প্রথম ম্যাচে সিলেটকে ৯৬ রানে অলআউট করে ২ উইকেটে জয় তুলে নেয়। দ্বিতীয় ম্যাচে ১৫৮ রান করেও ক্রিস গেইল-সাকিব আল হাসানদের বরিশালকে ৯৫ রানে গুঁড়িয়ে দিয়ে ৬৩ রানের জয় তুলে নেয় বিপিএলের দুই  আসরের শিরোপাজয়ী দল কুমিল্লা।

বিপিএল/এসকেএম

http://www.artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *